Md. Almamun Ar Rashid Md. Almamun Ar Rashid Author I like to help everybody who are try to change hes won life and help each another. My best choose is learning and earning. I want to do something for my all unemployed person in our country. I want to change all old idea that are still now in our mind.
Title: এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)
Author: Md. Almamun Ar Rashid
Rating 5 of 5 Des:
এইচটিএমএল ফরম্যাটিং elements (HTML Formatting Element) গত অধ্যায়ে আপনারা জেনেছেন, HTML Style Attribute দ্বারা কিভাবে HTML Style কে প...

এইচটিএমএল ফরম্যাটিং elements (HTML Formatting Element)

গত অধ্যায়ে আপনারা জেনেছেন, HTML Style Attribute দ্বারা কিভাবে HTML Style কে পরিবর্তন করা যায়।
এ অধ্যায়ে আমরা HTML Formatting Element সম্পর্কে জানব। নিম্নে HTML Text  Formatting  Elements গুলোকে উদাহরণসহ তুলে ধরা হল-
এইচটিএমএল এর কিছু গুরুত্তপূর্ণ উপাদান আছে যা দিয়ে টেক্সট কে বিভিন্নরুপে সাজানো যায়।
যেমন আমরা বোল্ড এবং ইতালিক টেক্সট পাওয়ার জন্য ব্যবহার করব <b> এবং <i>। ফরম্যাটিং উপাদান দ্বারা কি ধরনের টেক্সট হতে পারে তা নিচে দেওয়া হল
  • Bold text
  • Important text
  • Italic text
  • Emphasized text
  • Marked text
  • Small text
  • Deleted text
  • Inserted text
  • Subscripts
  • Superscripts

এইচটিএমএল Bold এবং strong ফরম্যাট এর উদাহরণ

<b> এলিমেন্ট Text কে বোল্ড করে, Text কে কোন বিশেষ গুরুত্ব প্রদান করে না।
উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<body>
<p>This text is normal.</p>
<p><b>This text is bold.</b></p>
</body>
</html>


ফলাফলঃ

This text is normal.
This text is bold.


এইচটিএমএল এর <strong> এলিমেন্ট strong টেক্সট ডিফাইন করে যা শব্দ বা বাক্যটিকে বিশেষ গুরুত্ব প্রদান করে।
উদাহরণঃ

<p><strong>This text is strong</strong>.</p>


ফলাফলঃ

This text is strong.



এইচটিএমএল italic এবং emphasized ফরম্যাট

এইচটিএমএল এ <i> উপাদান দিয়ে ইতালিক টেক্সট ডিসপ্লে করা হয় কোন অতিরিক্ত গুরুত্ত প্রদান করা ব্যতীত।
উদাহরণঃ

<p><i>This text is italic</i>.</p>


ফলাফলঃ

This text is italic.


গুরুত্ব সহকারে emphasized টেক্সট দেখানোর জন্য <em> উপাদান ব্যবহার করা হয়
উদাহরণঃ

<p><em>This text is emphasized</em>.</p>


ফলাফলঃ

This text is emphasized.


দ্রষ্টব্য: ব্রাউজার গুলো <strong> কে <b> এবং <em> কে <i> আকারে ডিসপ্লে করে
যদিও এই ট্যাগ গুলোর মধ্যে অর্থগত ভিন্নতা রয়েছেঃ এখানে <b> এবং <i> বোল্ড এবং ইতালিক টেক্সট বুঝায় কিন্ত <strong> এবং <em> ট্যাগ বুঝায় যে টেক্সগুলো গুরুত্বপূর্ণ।

 এইচটিএমএল small ফরম্যাটিং

<small> ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল এ ছোট আকারের লেখা দেখানো যায়
উদাহরণ

<h2>HTML <small>Small</small> Formatting</h2>


ফলাফলঃ

HTML Small Formatting




এইচটিএমএল marked ফরম্যাটিং:

হাইলাইট করা কোন টেক্সট ডিসপ্লে করার জন্য ব্যবহার করা হয় <mark> ট্যাগ
উদাহরণ

<h2>HTML <mark>Marked</mark> Formatting</h2>


ফলাফলঃ

HTML Marked Formatting




এইচটিএমএল deleted ফরম্যাটিং

কোন টেক্সট কে বাদ দেয়া বা মুছে ফেলা হয়েছে বুঝাতে টেক্সট এর গায়ে কাটা চিহ্ন দেখানোর জন্য <del> ট্যাগ ব্যবহার করা হয় ।
উদাহরণ

<p>My favorite color is <del>blue</del> red.</p>


ফলাফলঃ

My favorite color is blue red.


এইচটিএমএল inserted ফরম্যাটিং

কোন নতুন টেক্সট যুক্ত করা হয়েছে বূঝাতে টেক্সট এর নিচে দাগ দেখানোর জন্য আমরা <ins> ট্যাগ ব্যবহার করা হয়।
উদাহরণ

<p>My favorite <ins>color</ins> is red.</p>


ফলাফল

My favorite color is red.


এইচটিএমএল subscripts ফরম্যাটিং

সাধারন লাইনের নিচে কোন টেক্সট কে ডিসপ্লে করার জন্য আমরা <sub> ট্যাগটি ব্যবহার করব
উদাহরণ

<p>This is <sub>subscripted</sub> text.</p>


ফলাফলঃ

This is subscripted text.



এইচটিএমএল superscripts ফরম্যাটিং

সাধারন লাইনের উপরে কোন টেক্সট কে দেখানোর জন্য আমরা <sup> এই ট্যাগ টি ব্যবহার করা হয়
উদাহরণ

<p>This is <sup>superscripted</sup> text.</p>


ফলাফলঃ

This is superscripted text.



এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং এর জন্য ট্যাগ গুলো নিচে পর্যায় ক্রমে দেখানো হলঃ

Tag Description (বর্ণনা)
<b> কোন text কে bold করতে এ tag ব্যবহার করা হয়।
<strong> গুরুত্বপূর্ণ Text কে তুলে ধরতে এই tag ব্যবহৃত হয়।
<i> কোন text কে italic করতে এই tag ব্যবহৃত হয়।
<em> Emphasized  text কে তুলে ধরতে এটি ব্যবহৃত হয়।
<small> ছোট কোন Text কে তুলে ধরা এই tag এর দ্বারা।
<u> Text কে underline করতে একে ব্যবহার করা হয়।
<mark> কোন text কে হাইলাইট করতে <mark> tag ব্যবহার করা হয়।
<del> Text কে remove করতে এই tag ব্যবহৃত হয়।
<ins> কোন text কে add করতে এটি ব্যবহৃত হয়।
<sub> Subscripted  text কে চিহ্নিত করতে এই element ব্যবহৃত হয়।
<sup> Superscripted  text কে চিহ্নিত করতে এই element ব্যবহৃত হয়।

About Author

Advertisement

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top