Md. Almamun Ar Rashid Md. Almamun Ar Rashid Author I like to help everybody who are try to change hes won life and help each another. My best choose is learning and earning. I want to do something for my all unemployed person in our country. I want to change all old idea that are still now in our mind.
Title: এইচটিএমএল শিরোনাম (HTML Headings)
Author: Md. Almamun Ar Rashid
Rating 5 of 5 Des:
HTML Headings HTML Documents এর ক্ষেত্রে Headings খুবই গুরুত্বপূর্ণ। <h1> থেকে <h6> tags দ্বারা Heading কে তুলে ধরা হয়। ...

HTML Headings

HTML Documents এর ক্ষেত্রে Headings খুবই গুরুত্বপূর্ণ। <h1> থেকে <h6> tags দ্বারা Heading কে তুলে ধরা হয়।
<h1> tag দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও <h6> tag দ্বারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ Heading কে তুলে ধরা হয়।

উদাহরণস্বরূপঃ

<h1> এই হল একটি শিরোনাম </h1>
<h2> এই হল একটি শিরোনাম </h2>
<h3> এই হল একটি শিরোনাম </h3>
<h4> এই হল একটি শিরোনাম </h4>
<h5> এই হল একটি শিরোনাম </h5>
<h6> এই হল একটি শিরোনাম </h6>



ফলাফল:

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম
এই হল একটি শিরোনাম


বিশেষ দ্রষ্টব্যঃ প্রত্যেক Heading এর আগে ও পরে browser স্বয়ংক্রিয়ভাবে কিছু empty space যোগ করে দেয়।

শিরোনাম (Heading) খুব গুরুত্বপূর্ণ

HTML Headings কে কেবল Heading এর জন্য ব্যবহার করতে হবে, কোন Text কে বড় (big) অথবা Bold করার জন্য Heading কে ব্যবহার করা যাবে না। আপনার web page গুলোর structure এবং content এর সূচি বানানোর জন্য সার্চিঞ্জিনগুলো আপনার headings কে ব্যবহার করে। User রা Heading এর দ্বারা আপনার web page এর সারমর্ম বুঝে নেয়। Document এর structure দেখানোর জন্যও Heading ব্যবহার করা গুরুত্বপূর্ণ। <h1> Heading হল প্রধান শিরোনাম, <h2> অপেক্ষাকৃত গৌন, <h3> তার চেয়ে কম গুরুত্বপূর্ণ এভাবেই ক্রমান্বয়ে ব্যবহৃত হয়।

HTML Horizontal Rules (আনুভূমিক নিয়ম)

HTML page এ <hr> tag আনুভূমিক রেখা তৈরি করে। বিষয়বস্তুকে চিহ্নিত করার জন্য <hr > element ব্যবহার করা হয়।
যেমনঃ

<!DOCTYPE html>
<html>
<body>
<p>The hr tag defines a horizontal rule:</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
</body>
</html>



ফলাফল



The hr tag defines a horizontal rule:

This is a paragraph.

This is a paragraph.

This is a paragraph.






HTML এর <head> element

HTML এর <head> element টির HTML Headings এর সাথে কিছু করার নেই। <head> element meta data ধারণ করে। আর meta data web page এ দৃশ্যায়িত হয় না। <html> tag ও <body> tag এর মধ্যখানে HTML element অবস্থান করে।
উদাহরণস্বরূপঃ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>My First HTML</title>
<meta charset="UTF-8">
</head>
<body>
<p>The HTML head element contains meta data.</p>
<p>Meta data is data about the HTML document.</p>
</body>
</html>



ফলাফল

The HTML head element contains meta data.
Meta data is data about the HTML document.



 HTML এর title element

HTML এর title element হল meta data। এটা HTML Documents এর title হিসেবে চিহ্নিত হয়। Document এ title কখনও প্রদর্শিত হয় না।

HTML এর meta element

HTML এর <meta> element ও আরেকটি meta data। HTML Document এর অন্যান্য তথ্য ও চরিত্র সেটকে তুলে ধরতে এটি ব্যবহৃত হয়।

About Author

Advertisement

Post a Comment

 
Top